সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রমজানেও আবাসিক হোটেলে চলছে অপকর্ম

নিউজ ডেস্ক২৭ মে ২০১৮২ মিনিট পড়া
রমজানেও আবাসিক হোটেলে চলছে অপকর্ম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের আবাসিক হোটেল নামে একটি চক্র অবাধে যৌন ব্যবসা চালাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও এসব হোটেলগুলো বন্ধ হচ্ছে না।

এ যেন রীতিমতো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তারা এ ব্যবসায়ে আটঘাট বেঁধে নেমেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার চারদিকে রয়েছে বেশ কয়েকটি আবাসিক হোটেল। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন সেবা হাসপাতাল সংলগ্ন এলাকার একটি হোটেল ও সড়কের দক্ষিণে পুরাতন সেবা হাসপাতাল সংলগ্ন এলাকার অপর একটি হোটেলে অপকর্মের অভিযোগ উঠেছে।

এছাড়া ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি আবাসিক হোটেলে অপকর্ম চলছে। হোটেলগুলো আবাসিক হলেও বিপদ-আপদে কোনো অতিথি থাকতে পারে না। এছাড়া নগরীর বোড বাজার ও টঙ্গীতেও রয়েছে আরও বেশকিছু আবাসিক হোটেল এবং গেস্ট হাউস। এসব গেস্ট হাউস ও আবাসিক হোটেল ঘিরে রয়েছে একটি বিশাল চক্র সক্রিয়। এ চক্রটি এসব যৌনালয় গড়ে তোলে বিপথগামী করছে সমাজের উঠতি বয়সের ছেলেমেয়েদের।

এছাড়া সব ধরনের মাদকের আস্তানা রয়েছে হোটেলগুলোতে। পবিত্র রোজার শুরুতে গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালায় কয়েকটি হোটেলে।

এসময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযান কালে হোটেলগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয় এবং হোটেল ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টকে নির্দেশ দেয়া হয়। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। কেবল রোজার দিন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের ভয়ে একটু সতর্ক হয়ে কৌশল পাল্টিয়েছে মাত্র। যুগান্তর