সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
এর আগে গত বৃহস্পতিবার অরিজিতের গাওয়া ‘আর কোনো কথা না বলে’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়। গানটি লিখেছেন প্রসেন এবং সঙ্গীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এরপর রবিবার (৩ জুলাই) রাতে প্রকাশ করা হল অরিজিত-মাধুরার গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘মম চিত্তে নিতি নৃত্যে’। এই গানের সঙ্গে পারফর্ম করেছেন শাকিব-শ্রাবন্তী।

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। সিনেমার গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।
শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন— বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।









