সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের ইতিহাস

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের ইতিহাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর রঞ্জি ট্রফিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো জম্মু-কাশ্মীর।

হুবলি ক্রিকেট গ্রাউন্ডে আজ শেষ হওয়া ফাইনাল ম্যাচটি ড্র হয়েছে। তবে প্রথম ইনিংসে প্রতিপক্ষ কর্ণাটকের চেয়ে বেশি রান করায় প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। কর্ণাটক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়িন হয়েছে আটবার।

 

ফাইনালের পুরো পাঁচ দিন ব্যাটে-বলে পুরো আধিপত্য বজায় রেখে খেলেছে জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে ২৯১ রানের বড় লিড নিয়ে ট্রফিতে এক হাত দিয়ে রেখেছিল।

৪ উইকেটে ১৮৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করা জম্মু-কাশ্মীর আর কোনো উইকেট না হারিয়ে ৩৪২ রানে ইনিংস ঘোষণা করার পর আর কোনো কিছু করার সুযোগ ছিল না কর্ণাটকের।

ম্যাচ জয়ের বাস্তব কোনো সমীকরণ না থাকায় দুই অধিনায়ক ড্র মেনে নেন।

আর তাতেই প্রথম ইনিংসে কর্ণাটকের চেয়ে বেশি রান করায় নিশ্চিত হয় জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক শিরোপা জয়। 

শিরোপা নির্ধারণী ম্যাচের দুই ইনিংসে জম্মু-কাশ্মীরের হয়ে সেঞ্চুরি করেন তিনজন। শুরুর ইনিংসে জম্মু-কাশ্মীর সংগ্রহ করে ৫৮৪ রান, শুভম পুন্ডির ১২১ রান করে বড় ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৪২ রান করে ইনিংস ঘোষণা করে জম্মু-কাশ্মীর।

কামরান ইকবাল ১৬০ রানে ও সাহিল লোতরা ১০১ রানে অপরাজিত থাকেন। 

জম্মু-কাশ্মীরকে প্রথম শিরোপা এনে দিতে সবচেয়ে বড় অবদান রেখেছেন পেসার আকিব নবী। এই টুর্নামেন্টে ১০ ম্যাচে সর্বোচ্চ ৬০ উইকেট নিয়েছেন তিনি। ফাইনালের প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

১৯৫৯-৬০ মৌসুমে রঞ্জি ট্রফিতে পথচলা শুরু হয় জম্মু-কাশ্মীরের।

দলটির প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ২২ বছর। ১৯৮২ সালে নিজেদের ৯৯তম ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় তারা। সেই দলটি এখন চ্যাম্পিয়ন।