সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রঙিন জার্সিতে দলপতি ধোনির সেঞ্চুরি

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রঙিন জার্সিতে দলপতি ধোনির সেঞ্চুরি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের হয়ে টেস্ট সিরিজে নেই মহেন্দ্র সিং ধোনি, খেলছেন ঘরোয়া ক্রিকেটের আসর বিজয় হাজারে ট্রফিতে। ঝাড়খন্ডের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে দলের হয়ে দারুণ এক শতক হাঁকিয়েছেন ধোনি।

 

ছত্রিশগড়ের বিপক্ষে ওয়ানডে এই ম্যাচে ধোনি অধিনায়কত্ব করছেন। দলপতির ব্যাটে ভর করে ঝাড়খন্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৩ রান।

 

দলের অন্যদের ব্যাটিং ব্যর্থতার দিন ধোনি খেলেছেন ১২৯ রানের ইনিংস। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ভারতের সাবেক এই দলপতি। ব্যাটে ঝড় তুলে ১০৭ বলে ধোনি তার ইনিংসটি সাজান। ১০টি বাউন্ডারির পাশাপাশি ৬টি ছক্কাও হাঁকিয়েছেন ধোনি।

 

ঝাড়খন্ডের হয়ে ওপেনার আনন্দ সিং ৩২ আর আট নম্বরে নামা শাহবাজ নাদিম ৫৩ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

 

ধোনিদের প্রতিপক্ষ ছত্রিশগড়ের হয়ে এ ম্যাচের মধ্যদিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে অভিষেক হয়েছে সাত ক্রিকেটারের।

সূত্র: বাংলা নিউজ