সদ্য প্রকাশিত
রাজনীতি

রংপুর জেলা জাতীয় পার্টির ২ নেতার পদোন্নতি

নিউজ ডেস্ক১৮ জুন ২০১৯১ মিনিট পড়া
রংপুর জেলা জাতীয় পার্টির ২ নেতার পদোন্নতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুর জেলা জাতীয় পার্টির দুই নেতা আবদুর রাজ্জাক ও বারী মুন্সি পদোন্নতি পেয়েছেন।

আবদুর রাজ্জাককে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ বারী মুন্সিকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ পদোন্নতি দিয়েছেন।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সুপারিশক্রমে গতকাল সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের পদোন্নতিপত্রে স্বাক্ষর করেছেন। জুন ২০১৯ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।

প্রসঙ্গত আবদুর রাজ্জাক রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আর বারী মুন্সি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ছিলেন।