সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যৌনাঙ্গে খেলনা থেকে কোকেন উদ্ধার, নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
যৌনাঙ্গে খেলনা থেকে কোকেন উদ্ধার, নারী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পেরুর এক নারীকে ইন্দোনেশিয়ার বালিতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, তিনি সেক্স টয় ও অন্তর্বাসে কোকেন লুকিয়ে সেই দ্বীপে পাচারের চেষ্টা করেছিলেন। পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

৪২ বছর বয়সী ওই নারীকে শুধু নামের আদ্যক্ষর এন এস দিয়ে চিহ্নিত করা হয়েছে।

তিনি ১২ আগস্ট কাতার থেকে বালির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। ওই সময় কর্তৃপক্ষ তার আচরণে সন্দেহ হলে তাকে নজরদারিতে নেন।
বালির মাদকবিরোধী ইউনিটের প্রধান রেডিয়্যান্ট সংবাদ সম্মেলনে বলেন, শুল্ক কর্মকর্তারা তার আচরণে সন্দেহ প্রকাশ করলে পুলিশকে জানানো হয়। এরপর তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তার যৌনাঙ্গে লুকানো সেক্স টয় ও অন্তর্বাস থেকে ১.৪ কেজি কোকেন উদ্ধার করা হয়। এ ছাড়া পুলিশ তার বিরুদ্ধে আরো ডজনখানেক এক্সট্যাসি ট্যাবলেট পাচারের অভিযোগও করেছে।

ওই পেরুভিয়ান নারী পুলিশকে জানিয়েছেন, তিনি গত এপ্রিলে ডার্ক ওয়েবে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে প্রস্তাব পান ইন্দোনেশিয়ায় মাদক পৌঁছে দেওয়ার জন্য। এর বিনিময়ে তাকে ২০ হাজার মার্কিন ডলার দেওয়ার কথা ছিল।

পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ার কঠোর মাদক আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে।

গত মাসে বালির একটি আদালত ৪৬ বছর বয়সী এক আর্জেন্টাইন নারীকে সাত বছরের কারাদণ্ড দেন। তিনি ২৪৪ গ্রাম কোকেন কনডমে মুড়ে যৌনাঙ্গে লুকিয়ে নিতে গিয়ে ধরা পড়েছিলেন।

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম কঠোর মাদক আইন প্রণয়ন করেছে।

দেশটিতে ডজনেরও বেশি পাচারকারী মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে একজন কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত ব্রিটিশ বৃদ্ধাও আছেন।
ইন্দোনেশিয়া সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করে ২০১৬ সালে। সে সময় এক ইন্দোনেশিয়ান ও তিন নাইজেরিয়ান মাদক পাচারকারীকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়।