ধর্ম

যে পাঁচ আমলে রোজা সুন্দর হয়

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২২২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ এবং আল্লাহর প্রিয় ইবাদতগুলোর একটি। আর ইবাদত অধিক ফলপ্রসূ হয়, যখন মুমিন তা আল্লাহর নির্দেশ অনুসারে করে। রোজাকে সুন্দর এমন পাঁচটি আমল হলো—

১. দ্রুত ইফতার করা : সময় হওয়ার পর ইফতার গ্রহণে বিলম্ব না করাই মুস্তাহাব। সাহাল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মানুষ যত দিন দ্রুত ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯৫৭)

২. খেজুর দিয়ে ইফতার করা : খেজুর দিয়ে ইফতার শুরু করা উত্তম। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, পাকা খেজুর না পেলে খোরমা দিয়ে, তাও না পেলে কয়েক ঢোক পানি দিয়ে (ইফতার করতেন)। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৫৬)

৩. ইফতারের সময় দোয়া করা : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) ইফতারের সময় বলতেন, ‘পিপাসা দূর হয়েছে, শিরা-উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৫৭)

৪. মিসওয়াক করা : আমির ইবনে রাবিআ (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে রোজা অবস্থায় এত বেশি মিসওয়াক করতে দেখেছি যে তা সংখ্যায় নির্ণয় করা মুশকিল। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৬৪)

৫. বিলম্বে সাহরি করা : সাহাল ইবনে সাদ (রা.) বলেন, ‘আমি আমার পরিবার-পরিজনের সঙ্গে সাহরি করতাম। এরপর আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে নামাজে অংশ গ্রহণ করতে জলদি করতাম। ’ (সহিহ বুখারি, হাদিস : ১৯২০)

 

সূত্রঃ কালের কণ্ঠ