ছবিঘর

যে গল্পে প্রেম আছে, আছে পরিণতিও

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভালোবাসায় মত্ত দুই তরুণ-তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। তরুণীর বিশ্বাস এই ফাটলকে আরো গভীর করে তুলতে থাকে।

‘অন্ধ বালক’ শিরোনামের এ ফিকশনে অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

নির্মাতার ভাষ্যে, এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের।

এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মতো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন। 

ভিকি জাহেদের পরিচালনায় একাধিক জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুবের। সব মিলিয়ে ‘অন্ধ বালক’কে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন এই অভিনেতা।

 

তৌসিফ মাহবুব বলেন, ‘গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

নাজিম-উদ-দৌলা’র গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা এবং ভিকি জাহেদ। তৌসিফ-সাদিয়া ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আছেন শিল্পী সরকার অপু প্রমুখ। আগামী ১৮ সেপ্টেম্বর ফিকশনটি দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে।