সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

যেসব স্থানে নিয়োগ পাবেন ৩৯ হাজার শিক্ষক

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
যেসব স্থানে নিয়োগ পাবেন ৩৯ হাজার শিক্ষক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে ৩৯ হাজার ৫৩৫ শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে। আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি।

সারা দেশে প্রায় ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাড়ে তিন হাজার কলেজ ও সাড়ে ৯ হাজার মাদ্রাসা আছে। এসব প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ দেয়া হবে এই ৩৯ হাজার ৫৩৫ শিক্ষক।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) করা জাতীয় মেধাতালিকা থেকে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

শিক্ষা বোর্ডের নিয়মানুসারে প্রতিটি প্রতিষ্ঠানে নারী-পুরুষ শিক্ষক নিয়োগ করা হবে। পৌর এলাকায় ৩০ শতাংশ ও বিভাগীয় শহরে ৪০ শতাংশ নারী কোটা পূরণ করা হবে।

তবে অনেক চাকরি প্রার্থীদেরই অভিযোগ, নিজ উপজেলায় পদ ফাঁকা না থাকলে আবেদন করে কোনো লাভ নেই।

তাই কোন উপজেলায় কতটি শূন্যপদ রয়েছে তা জানতে- http://ngi.teletalk.com.bd/ntrca/app/requisition-list.php