লাইফ স্টাইল

যেসব ভুলে হয় স্তন ক্যানসার

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্তন ক্যানসার ক্রমে হয়ে উঠছে আতঙ্কের কারণ। কারণ স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করা। স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলো ঠিকমতো সাপোর্ট দিতে পারে না। আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলো ক্ষতিগ্রস্ত করে থাকে। সারাক্ষণ ব্রা পরে থাকায় ঘাম হওয়ার অসুবিধা, আর্দ্রতা জমে থাকা, সব মিলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ঘরে থাকার সময় ব্রা ব্যবহার না করাই উত্তম।

প্লাস্টিক বক্সে খাবার রাখা এবং ওভেনে তা গরম করে খাওয়া স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। খাবার রাখতে কাচের পাত্র ব্যবহার করুন। প্লাস্টিক ব্যবহার করার আগে নিশ্চিত হবেন, সেটির ফুড গ্রেড ঠিক আছে কিনা। ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন অনেকে। এটি কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে।

অ্যালুমিনিয়াম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। চুলের রঙ ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিত হোন, তা মানসম্মত কিনা। এতে চুল তো পড়বেই, ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যানসারও। তাই ভালো ব্র্যান্ডের ভেষজ চুলের রঙ ব্যবহার করুন।

মেহেদি ব্যবহার করতে পারেন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এয়ার ফ্রেশনারে থাকে প্যাথালেট নামক ক্ষতিকর প্লাস্টিসাইজিং রাসায়নিক, যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। নেপথলিনও ক্ষতিকর। এতেও থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা স্তন ক্যানসারের কারণ হতে পারে। তাই এখন থেকেই সাবধান হোন। নিজেকে সুস্থ রাখুন।