সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

যেভাবে ৬০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণ করবে এনটিআরসিএ

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত মঙ্গলবার (১৯ আগস্ট) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ লাখ ৮২২ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। যোগ্যপ্রার্থী না থাকায় প্রায় ৬০ হাজার ফাঁকাই থেকে গেছে।

এ পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ কার্যাক্রমের মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের অধিক শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থী না থাকায় পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এ পদগুলো পূরণের জন্য নতুন করে সুপারিশমালা তৈরি করা হয়েছে। শিগগিরই এ সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যাচ্ছে। কীভাবে এ পদগুলো পূরণ করা যায়, সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএ আরও জানিয়েছে, কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি ছিল। এ পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি। ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি। মেধাতালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। বাদ পড়েছেন পিছিয়ে থাকারা।

 

সূত্র: যুগান্তর