সদ্য প্রকাশিত
রাজনীতি

যুব মহিলা লীগের সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
যুব মহিলা লীগের সম্মেলন শনিবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার (১১ মার্চ)।

 
রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করবেন।

 
যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

 
সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘প্রায় ১৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন