নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়েছে
শুক্রবার ২৮ আগষ্ট ২০২৬ রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিকাল ৪:৩০ মিনিট এই যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইমের উদ্যোগে এসব ডাস্টবিন স্থাপন করা হয়।

এ সময় যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন : আমাদের যুবদল সবসময় সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৬ নম্বর ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে মানুষের মধ্যে যেখানে-সেখানে ময়লা না ফেলার সচেতনতা তৈরি হবে।
যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন : আমাদের শহর আমাদেরই। তাই শহরকে সুন্দর ও পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। এখন থেকে আমরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলব। পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই।
যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম বলেন : আমরা ২৬ নম্বর ওয়ার্ডের সংগঠন। এই সংগঠন সবসময় মানুষের জন্য কাজ করে থাকে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা আমাদের সবসময়ই থাকবে। আমাদের এই উদ্যোগকে সফল করতে সবাই সহযোগিতা করবেন এবং এই সংগঠনের জন্য দোয়া করবেন।
এই সময় ডাস্টবিন স্থাপনসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইমসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা।









