সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

যুদ্ধাপরাধীর পরিবারের সম্পদ বাজেয়াপ্তে দাবি

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
যুদ্ধাপরাধীর পরিবারের সম্পদ বাজেয়াপ্তে দাবি

রাবি প্রতিনিধি:
যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করার জোর দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। রবিবার দুপুরে প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রগতিশীল শিক্ষক সমাজ যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মীর কাসেমের ফাঁসির পর অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

এত আরও বলা হয়, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধী, কুখ্যাত আলবদর কমান্ডার ও জঙ্গি অর্থায়নের মূল নায়ক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ সন্তোষ প্রকাশ করছে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছে।’

স/আ