সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সরাসরি আলোচনার ‘প্রবেশদ্বার’ : প্রেসিডেন্ট আউন

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
যুদ্ধবিরতি সরাসরি আলোচনার ‘প্রবেশদ্বার’ : প্রেসিডেন্ট আউন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতির যে আলোচনা, তা দুই দেশের মধ্যে প্রত্যক্ষ আলোচনার জন্য সরাসরি প্রাকৃতিক ‘প্রবেশদ্বার’ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেট জোসেফ আউন।

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিমন্ত্রী হামিশ ফ্যালকনার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বলে জানায় আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন বলেন, ‘নিরীহ ও নিরপরাধ মানুষদের ওপর আক্রমণ বন্ধ করতে দক্ষিণাঞ্চলসহ দেশের সব অঞ্চলেই উত্তেজনা বন্ধে আগ্রহী লেবানন।’

তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তিনি আরো বলেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা শুধু লেবানন কর্তৃপক্ষের মাধ্যমেই পরিচালিত হবে।

’
প্রেসিডেন্ট জোসেফ আউন আরো স্পষ্ট করে বলেন, ‘ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ড ছেড়ে না গেলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। লেবাননের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত মোতায়েন করেই কেবল দেশটির ভূখণ্ডে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি শেষ করা সম্ভব।’