সদ্য প্রকাশিত
অপরিকল্পিত কীটনাশক ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা জুবাইদা রহমান নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী ৭ নভেম্বর ছিল দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, বেতন স্কেল ২০ হাজার থেকে শুরু প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চলালো ইসরায়েল

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চলালো ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আজ বুধবার ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হলো।

টেলিভিশন চ্যানেলটির দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে, এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন