সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ইলকো কাউন্টিতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সময় শুক্রবার (১৯ নভেম্বর) ইলকোর একটি পার্কিং লটে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে বিধ্বস্তের সময় পাইপার পিএ ৩১ মডেলের ওই উড়োজাহাজটিতে অন্তত চারজন আরোহী ছিলেন।

 

প্রাথমিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায়নি।

সূত্র: বাংলা নিউজ