জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ, আর কিছু নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুর্কমিনিস্তানে জরুরি বিমান অবতরণের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যান্ত্রিক ক্রটির কারণে জরুরি বিমান অবতরণ করা হয়। আর কিছু নয়।’  শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

 

প্রধানমন্ত্রী বলেন,  ‘যাই হোক, কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। সহি-সালামতে ফিরে এসেছি। সবার দোয়া চাই।’তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমানের প্রয়োজন নেই, তা বিলাসিতা। জীবনের ঝুঁকি নিয়েই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দেশের মানুষ যেখানে যাচ্ছে, সেখানে যদি আমার নিরাপত্তা না থাকে তাহলে লাভ কী।’ এ সময় ভারত সফরে তিস্তা চুক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রস্তাবের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘এর আগে পাঁচটি সিটি নির্বাচনে জিতেছিল বিএনপি, তখন নির্বাচন কমিশন নিয়ে কথা বলেনি কেন? এখন কেন কথা বলছে? নির্বাচন কমিশন গঠন বিষয়ে খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন। তারা রাষ্ট্রপতিকে বলুক। রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন। বিএনপি নির্বাচন নিয়ে কী খেলা খেলেছে, তা স্মরণ করা উচিত। একটা দলের প্রধান হিসেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে দূরে ছিলেন খালেদা জিয়া।’

সূত্র: বাংলা ট্রিবিউন