সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

যাদের দখলে যেতে পারে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
যাদের দখলে যেতে পারে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচনের আটদিন পেরিয়ে গেলেও ক্ষমতা হস্তান্তরে গঠিত ট্রাম্পের অন্তবর্তী উপদেষ্টা কমিটি এখনও পেন্টাগন, পররাষ্ট্র দফতর ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেনি। তবে দাফতরিক এইসব কার্যক্রম বন্ধ রাখলেও তারা ট্রাম্প-প্রশাসনের জন্য নির্ধারিত পদের বিপরীতে ঠিকই লোকজন খুঁজে যাচ্ছেন। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী কে হবেন? কে হবেন প্রতিরক্ষামন্ত্রী? কিংবা জাতীয় উপদেষ্টার জন্য বরাদ্দকৃত পদটি কে পাবেন; এইসব নিয়ে বিশ্বজুড়েই চলছে আলোচনা। শীর্ষ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এবং পলিটিকোসহ বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্যদের নাম প্রকাশ করেছে।

 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের প্রায় চার হাজার পদে নিয়োগ চূড়ান্ত করতে হবে। এরমধ্যে মার্কিন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু পদও রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউজের শীর্ষ দুটি পদের জন্য নিয়োগ চূড়ান্ত করেছেন ট্রাম্প। রিপাবলিকানদের সুদীর্ঘকালের বন্ধু রেইন্স প্রিয়েবাসকে চিফ অব স্টাফ পদে এবং ব্রিটবার্ট নিউজ নেটওয়ার্কের স্টিভ বেননকে মুখ্য স্ট্র্যাটেজিক কর্মকর্তা ও সিনিয়র কাউন্সেলর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এখন জল্পনা চলছে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়ে।

 

সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী

সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডলফ ডব্লিউ গিউলিয়ানির নাম এসেছে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এবং পলিটিকো তিনটি সংবাদমাধ্যমেই। আর বুশ শাসনামলের জাতিসংঘে মার্কিন দূতজন আর বল্টন, টেনেসির সিনেটর এবং সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান বব কর্কার এবং সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচকে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর তালিকায় রেখেছে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস। তবে সিএনএন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আরও তিনজনের নাম উল্লেখ করেছে। তারা হলেন- সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আরমিতাজে, সাবেক সেক্রেটারি অব ট্রেজারি, গোল্ডম্যান স্যাকস এর সিইও হেনরি পলসন  এবং আলাবামার সিনেটর জেফ সেসনস।

 

বিপরীতে, নিউ ইয়র্ক টাইমস আরও দুজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। তারা হলেন-আফগানিস্তানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমায় খালিরজাদ এবং সাবেক সিনিয়র মিলিটারি কমান্ডার স্ট্যানলি এ. ম্যাকক্রিস্টাল।

 

সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী

সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আলাবামার সিনেটর জেফ সেসনসকে এগিয়ে রাখতে হচেছ। সিএনএন, পলিটিকো এবং নিউ ইয়র্ক টাইমস তিনটি সংবাদমাধ্যমই তার নাম তালিকায় রেখেছে। সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে টম কটন, ডানকান হান্টার এবং জন কিল-এ চারজনের নাম তালিকায় রেখেছে। টম কটন আরকানসাসের সিনেটর। আর্মি ইনফ্যানট্রি অফিসার হিসেবে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। ডানকান হান্টার হলেন ক্যালিফোর্নিয়া ও মেইনের রিজার্ভ অফিসারের প্রতিনিধি, যিনি ইরাক ও আফগানিস্তান দুই দেশেই নিয়োজিত ছিলেন।  জন কিল আরিজোনার সাবেক সিনেটর।

 

এর বাইরে নিউ ইয়র্ক টাইমসের তালিকায় রয়েছে স্টিফেন জে হাডলি এর নাম। তিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আর সিএনএন-এর তালিকায় অতিরিক্ত যুক্ত হয়েছে জিম টালেন্ট এর নাম। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট-এর সিনিয়র ফেলো জিম। আর জন কিল হলেন কভিংটন এন্ড বার্লিং এর সিনিয়র কাউন্সেল।

পেন্স-ট্রাম্প

সম্ভাব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন-এর তালিকায় একজনের নামই উল্লেখ করা হয়েছে। তিনি হলেন মাইকেল টি. ফ্লিন। তিনি সাবেক সেনা কর্মকর্তা এবং ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি-এর সাবেক পরিচালক। নির্বাচনি প্রচারণা চলার সময় ট্রাম্পকে পরামর্শ দিতেন ফ্লিন।

 

সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল

সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল হিসেবে নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন রুডলফ ডব্লিউ গিউলিয়ানি এবং জেফ সেসনসকে এগিয়ে রেখেছে। এদের মধ্যে গিউলিয়ানি একসময় নিউ ইয়র্কের মেয়র ছিলেন। আর জেফ সেসনস আলাবামার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নিউ ইয়র্ক টাইমস ওই দুইজনকেই সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল বললেও সিএনএন-এর তালিকায় অতিরিক্ত আরও দুইজনের নাম যুক্ত করা হয়েছে। তারা হলেন-টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি।

 

তবে পলিটিকো তাদের তালিকায় সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল হিসেবে ক্রিস কোবাচকে এগিয়ে রেখেছে। তিনি ট্রাম্পের অভিবাসী উপদেষ্টা।

সূত্র: বাংলা ট্রিবিউন