সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

যাত্রীর শরীরের দুর্গন্ধে বিমানের জরুরি অবতরণ!

নিউজ ডেস্ক৩ জুন ২০১৮১ মিনিট পড়া
যাত্রীর শরীরের দুর্গন্ধে বিমানের জরুরি অবতরণ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেদারল্যান্ড থেকে স্পেনগামী ট্রান্সএভিয়ার একটি ফ্লাইটে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিলো না। তবু বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। এর কারণ শুনলে সত্যিই অবাক হবেন সবাই।

ট্রান্সএভিয়া কর্তৃপক্ষ বলছে, এক যাত্রীর শরীরের অসহ্য দুর্গন্ধের কারণে তাদের ওই ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ফ্লাইট এইচভি৫৬৬৬ বিমানটি স্পেনের হলিডে দ্বীপ গ্রান ক্যানারিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। বিমানটি উড়াল দেয়ার পর এক ব্যক্তির অপরিষ্কার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিমানের যাত্রীদের অনেকেই বমি করতে শুরু করেন এবং মূর্ছাও যান।

ওই ব্যক্তির শরীরে এতটাই উৎকট ছিল যে ক্রুরা তাকে টয়লেটে নিয়ে রাখেন। কিন্তু তাদের এই প্রচেষ্টা নিষ্ফল ব্যর্থ হয়। পরে বিমানের প্রধান পাইলট পর্তুগালের ফারগো শহরে বিমানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

ফারগোর বিমানবন্দরে নামার পর বিমানটি থেকে যাত্রীকে বের করে আনা হয়। পরে মেডিক্যাল কর্মকর্তারা ওই যাত্রীকে একটি বাসে তুলেন।