নিজস্ব প্রতিবেদক :
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সুস্থ্য ভাবে প্রতিটি গাড়ি চালানো দরকার। আমরা শুনেছি ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালিয়ে ক্লান্ত হলে গাঁজা অথবা নেশা জাতীয় কিছু খান এটির আপনাদের মানসিক সমস্যার মূল কারণ।
আপনার গাড়ির স্টায়ারিং ধরলে পরিবারের কথা চিন্তা করে সকল নেশা জাতীয় দ্রব্য আপনাদের বর্জন করতে হবে। কারণ আপনাদের হাতেই গাড়ির সকল যাত্রীদের জীবন মরণের বিষয়।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় শিরোইল পুরাতন বাসস্টান্ডে দুর্ঘটনা প্রতিরোধ ট্রাফিক সচেতনতা ও প্রচার মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (বিপিএম) শফিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, রাস্তায় কিছু অবৈদ্ধ যানবহনের ফলে বেশি দুর্ঘটনা ঘটে, যেমন ইঞ্জিল চালিত অটোরিক্সা। এই যানবহন গুলো রাস্তায় উঠে যানজট সৃষ্টি করে। যাতে যানবহনগুলোর যানজট সৃষ্টি না করতে পারে সেই দিকে খেলাল রাখতে হবে।

নসিমন করিমনের সঙ্গে বেশি দুর্ঘটনা ঘটেও বাস্তবতায় এই ধরনের যানবহনগুলোর উপর লাখ লাখ লোক নির্ভরশীল হয়ে গেছে। আমরা সাময়িক ভাবে বন্ধ করলেও আবার দেখা যায় এই গাড়িগুলো চলছে। তাই দুর্ঘটান এড়াতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, অনেক সময় একটি ড্রাইভার একটি টিপ থেকে এসে কোন আরাম না করে আবার গাড়ি নিয়ে চলে যায়। এর ফলে সেই ড্রাইভার ক্লান্ত হয়ে অনেক সময় গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যায়।
এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের সেই বিষয়গুলোতে বেশি খেয়াল রাখতে হবে। রাস্তার পাশে যে ফুটপাতগুলো আছে সেগুলো খুব দ্রুত উচ্ছেদ করা হবে।
ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা মুক্ত সমাজ গঠনে আবেদন রাখুন এই স্লোগানকে সামনে রেখে দুর্ঘটনা প্রতিরোধ ট্রাফিক সচেতনতা ও প্রচার মূলক মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ সহকারি কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্ব প্রাপ্ত মেয়র নিযাম উল-আযিম, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, ভাটা মালিক সমিতির সভাপতি সাদরুলসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও মোটোর শ্রমিকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/তা










