সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
অপরাধ ও দুর্নীতি

যাত্রীকে ধর্ষণ চেষ্টায় ‘পাঠাও’ চালক গ্রেফতার

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৮২ মিনিট পড়া
যাত্রীকে ধর্ষণ চেষ্টায় ‘পাঠাও’ চালক গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ‘পাঠাও’ সার্ভিসের এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মিজানুর রহমান (৩৩) নামে এক কারচালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতার মিজানুর কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারীবাড়ী এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বন্দর নিউমুরিং আবাসিক এলাকায় থাকেন।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া জানান, ঘটনার শিকার ২৫ বছর বয়সী ওই নারী যাত্রীর বাসা বন্দরটিলা এলাকায়। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে সেখানে ইন্টার্নশিপ করছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার ওই চিকিৎসক মেডিকেল কলেজে যাওয়ার জন্য বের হয়ে পাঠাও কল করেন। পরে মিজানুর রহমান নারী যাত্রীকে তার গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দেন বন্দরটিলা এলাকা থেকে। কিন্তু বৃষ্টি হওয়ায় রাস্তায় যানজটের অজুহাতে সেই যাত্রীকে মেডিকেলের দিকে না নিয়ে মিজানুর রহমান পাহাড়তলী টোল রোডে নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে আকস্মিক গাড়ি থামিয়ে মিজানুর পেছনের আসনে ঢুকে যান। ওই সময় নারী যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

এসআই অর্ণব বলেন, ধর্ষণের চেষ্টার একপর্যায়ে গাড়ি থেকে বের হতে সক্ষম হন ওই যাত্রী। এক মোটরসাইকেল আরোহী সেই নারী যাত্রীকে চিৎকার করতে দেখে এগিয়ে আসেন। আর তখন গাড়িতে থাকা যাত্রীর মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যান মিজানুর রহমান। ওইদিনই যাত্রী আমাদের কাছে অভিযোগ করেন।

পরে প্রযুক্তির সহায়তায় রোববার ভোরে বন্দর এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, যাত্রীর অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে।