নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার লক্ষ্যে ডোর টু ডোর কর্মসূচীর উদ্বোধন করা হয়। মঙ্গলবার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ও আলোকবর্তিকার যৌথ উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আলোকবর্তিকার সদস্যরা প্রতি খানায় উপস্থিত হয়ে খানা জরিপের মাধ্যমে শিক্ষার হার, বেকারের সংখ্যা, অবিবাহিত কিশোর-কিশোরীর তালিকা, জন্ম নিবন্ধনের তথ্য,স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন, বিদ্যুৎ সুবিধার তথ্য, বিশুদ্ধ পানি নাগালের মধ্যে কিনা এমন সব তথ্য তুলে আনবে।
পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধান ও ডাটাবেজ করার মাধ্যমে শক্তিশালী তথ্য সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে।

আলোকবর্তিকা এই কাজের পাশাপাশি খানায় উপস্থিত হয়ে ফ্রী ব্লাড গ্রুপিং করবে। যা তাদের ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের অংশ। ইতোমধ্যে প্রায় দশ হাজার জনগণের ফ্রী ব্লাড গ্রুপিং করেছে আলোকবর্তিকা।
এ প্রসঙ্গে আলোকবর্তিকার সভাপতি মো. সুরুজ খাঁন বলেন, আমরা যাত্রাপুর থেকে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে সারাদেশে এমন কর্মকান্ড পরিচালনা করার ইচ্ছা রয়েছে।
স/শ









