সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোর শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

 

সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ সময় গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

 

ওসি বলেন, ‘আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে খবর আসে খোলাডাঙ্গা এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

 

‘পরে খোলাডাঙ্গা এলাকার সোহরাবের চাতালের পাশে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’

 

ঘটনাস্থল থেকে একটি রিভলভার, একটি গুলি, পাঁচটি বোমা ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলেও দাবি করেন ওসি। তিনি জানান, যুবকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

সূত্র: এনটিভি