সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

যশোরে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ছিনতাইকারীদের

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
যশোরে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ছিনতাইকারীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরে পুলিশকে লক্ষ্য করে অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ছিনতাইকারীরা।

 

সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে রাত ১১টার দিকে শহরের রেলস্টেশন পাশ্ববর্তী ষষ্ঠিতলাপাড়ায় এ ঘটনা ঘটে।

 

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাশার বলেন, রাত ১১টার দিকে রেলস্টেশন এলাকা থেকে এক পথচারীর টাকা ছিনতাই হয়। এ সময় এলাকাবাসী ও থানার ডিউটি টিমের সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে।

 

ছিনতাইকারীরা দৌঁড়ে পাশ্ববর্তী ষষ্ঠিতলাপাড়ায় ঢুকে পুলিশকে লক্ষ্য করে অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

 

পরে চাঁচড়া ফাঁড়িসহ থানার অন্য ডিউটি টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটকে তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

 

ওসি আরও জানান, বিস্ফোরিত হাতবোমার স্প্রিটারে আব্দুর রশিদ (২২) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য এবং সুমন (২২) নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন।

সূত্র: বাংলা নিউজ