সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

ম্যানইউ’র বড় জয়, সিটির নায়ক জেসুস

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ম্যানইউ’র বড় জয়, সিটির নায়ক জেসুস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নস লিচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। আর তরুণ ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসে জোড়া গোলে সোয়ানসি সিটিকে ২-১ ব্যবধানে হারালো ম্যানসিটি।

 

রোববার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সোয়ানসিকে আতিথিয়েতা জানায় সিটি। শুরুতেই জেসুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে গায়েলফি সিগার্ডসনের গোলে সমতা পায় সোয়ানসি। কিন্তু ইনজুরি সময়ে নিজের জোড়া গোল পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন জেসুস।

 

অভিষেকের প্রথম দুই ম্যাচেই গোলের দেখা পেলেন জেসুস। সিটিজেনদের হয়ে এখন পর্যন্ত পাঁচজন ফুটবলার এমন কৃতিত্ব দেখাতে পেরেছেন। তরুণ এ তারকার কারণেই লিগে টানা তিন ম্যাচ জিতে আর্সেনাল ও লিভারপুলকে হটালো পেপ গার্দিওলার শিষ্যরা। ২৪ ম্যাচে সিটি বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় টটেনহাম হটস্পার। আর ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

 

এদিকে রাতের অপর খেলায় হাইভোল্টেজ ম্যাচেই নামে ম্যানইউ ও লিচেস্টার। তবে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার আর আগের মেজামে নেই যেন বাস্তবতাই পেয়ে বসেছে ক্লাউদিও রানিয়েরির শিষ্যদের। ফলে রেড ডেভিলসদের কাছে ৩-০ গোলের পরাজয় মেনে নিতে হয় দলটিকে।

 

তাও আবার ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামেই হারতে হলো লিচেস্টারকে। ম্যানইউর হয়ে তিনটি গোলে অবদান রাখেন হেনরিক মাখিতারায়ান, জ্লাতান ইব্রাহিমোভিচ ও হুয়ান মাতা। এ জয়ের পর লিগ টেবিলের ছয়েই রইল হোসে মরিনহোর শিষ্যরা। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট দলটির।

সূত্র: বাংলা নিউজ