ছবিঘর

মৌসুমীর জন্মদিনে সানীর আয়োজন

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমীর ৫২তম জন্মদিন আজ। গত দুই বছর জন্মদিন পালন করেছিলেন যুক্তরাষ্ট্রে, এবারও বিশেষ এই দিন সেখানেই কাটবে অভিনেত্রীর। তবে তিনি না থাকলেও দেশে তাঁর স্বামী অভিনেতা ওমর সানী জন্মদিন উদযাপনের আয়োজন করেছেন। সানী বলেন, ‘আমার শাশুড়ি অসুস্থ।

তাঁর সেবা-যত্নের কারণে দেশে ফিরতে পারছে না মৌসুমী। বিশেষ এই দিনে মানিকগঞ্জে আমার ‘চাপওয়ালা’ শশুরবাড়ি রেস্টুরেন্টে কেক কাটব ও সাটুরিয়াতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। দুটি আয়োজনেই মৌসুমী যোগ দেবে ভার্চুয়ালি।’