মোহনপুর প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষককে নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় গত ৯ এপ্রিল ১৬ সহকারী শিক্ষক শেখ মনিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্বারক নং-১৫-৪৬৭ মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন স্বাক্ষরিত অফিস আদেশ প্রদান করেন।

গত ৪ সেপ্টেম্বর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ মনিরুল ইসলাম ছুটির কারণে সিনিয়র সহকারী শিক্ষক জামিল আহমেদ লিখিতভাবে (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেন। দায়িত্বকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্বারক নং-১৫-১৪৫২ মহাপরিচালক প্রফেসর ড.এস এম ওয়াহিদুজ্জামান এর স্বাক্ষরিত অফিস আদেশে ০৫/০৯/২০১৬ ইং তারিখে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় নাটোর থেকে প্রধান শিক্ষক আব্দুল হামিদ মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে(শূন্যপদে)যোগদান করেন।
প্রধান শিক্ষককের যোগদানের ফলে স্বারক নং১৫-৪৬৭ আদেশ স্বয়ংত্রিুয়ভাবে শেখ মনিরুল ইসলাম প্রদত্ত ক্ষমতা বিলুপ্ত হয়। পরবর্তী আদেশবলে গত ০৬/০৯/১৬ইং তারিখে মেহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বদলী করেন। বদলীজনিত কারণে জৌষ্ঠতার ভিত্তিতে সিনিয়র শিক্ষক জামিল আহম্মেদকে ভারপ্রপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ভার অর্পন করে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিকট হতে প্রধান শিক্ষক আব্দুল হামিদ অবমুক্ত ছাড়পত্র গ্রহন করে কর্মস্থল ত্যাগ করেন।
গত ৭ সেপ্টেম্বর তারিখ শেখ মনিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) কর্মস্থলে এসে তিনি নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে দাবি করেন এবং দাপ্তরিক কাগজপত্রে নিজ নাম স্বাক্ষর করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল আহম্মেদ ও দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক/কর্মচারী জানান,অনার বোর্ড প্রধান শিক্ষক আব্দুল হামিদের নাম মুছে ফেলার অভিযোগ ওঠে। উক্ত জটিলতা কারণে প্রতিষ্ঠানের আর্থিক লেন-দেন সাময়িক বন্ধ হয়ে আছে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহতসহ শিক্ষক কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।শিক্ষার্থীদের অভিভাবকসহ সচেতন মহল জোরালো দাবী ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনতিবিলম্বে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে উদ্ধর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের রাজশাহী উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড.শরমিন ফেরদৌস চৌধুরী সাথে যোগাযোগ জটিলতার বিষয়ে অবগত হয়েছি বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
স/অ










