মোহনপুর প্রতিনিধি:
কেশরহাট পৌর আওয়ামীগের উদ্যেগে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস উপযাপিত পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে কেশরহাট পৌর আওয়ামীলীগ সহযোগী সংগঠন কেশরহাট পৌর সভার আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টায় কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পৌর আ’লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা।

পরিচালনা করেন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মাষ্টার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বক্তব্য বলেন জাতীর জনক বঙ্গবন্ধু এদেশের মানুষের সুখে দুঃখে তাদের পাশে ছিলেন তারই ডাকে স্বাধীনতাকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
তারই লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে আজ যখনই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশে অরাজকতা সন্ত্রাস সৃষ্টি করতে জামায়াত বিএনপির জঙ্গী ও নাশকতা সৃষ্টি করে বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধ করতে মোহনপুর বাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন দেশের ন্যায় উন্নয়ন ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রধান বক্তা ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আখতার জাহান এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, জেলা আ”লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, লায়েব উদ্দিন লাবু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজ্জাল, জেলা মহিলা লীগের সভানেত্রী মর্জিনা বেগম, সহ-সভাপতি প্রভাষক রোখসানা মেহবুব চপলা, জেলা যুবলীগের সভাপতি আবু সালে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার সরকার তপন, রস্তুম আলী প্রাং, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম সম্পাদক পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মুরাদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রাসেল,প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা সোহবার আলী খান, এনামুল হক, মাসুদ আহম্মেদ রানা, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, আল মোমিন শাহ্ গাবরু, আলআমিন বিশ্বাস, খলিলুর রহমান, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন পৌর যুবলীগের সভাপতি রোকনাতজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির জনকের রুহের মাগফেতার কামনা করে দোয়া করা হয়। গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
স/আর










