সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে শতফুল সংগীত বিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে শতফুল সংগীত বিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুরে “শতফুল সংগীত বিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার  বিকালে শতফুল বাংলাদেশ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা ।

 

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগীত চর্চাকে এগিয়ে নেওয়া জন্য ৮ বছর পূর্বের এই দিনে শতফুল সংগীত বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। এই সংগীত বিদ্যালয়ের মাধ্যমে প্রতিভাবান দরিদ্র শিল্পীদের সংগীত অঙ্গনে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষে বিনামূল্যে সংগীত শেখানোর ব্যবস্থা করা হয়েছে। যার ফলে এই বিদ্যালয়ের শিল্পীরা বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ বিভিন্ন অঙ্গনে গান পরিবেশন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার পাশাপাশি নিজেদেরকে সমাজের উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করেছে।

 

এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকের সহধর্মিনী স্বাস্থ্য সেবা কর্মসূচি প্রধান সুরাতুন নেছা।সংগীত বিদ্যালয়ের পরিচালক ও সহকারী হিসাব রক্ষক শিউলি খাতুন, শতফুলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হুমায়ূর কবীর মুক্তা, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সাঈদ, প্রশাসনিক কর্মকর্তা মাজাহারুল ইসলাম, নিরিক্ষা কর্মকর্তা তাহেরুল হক, সহকারী প্রশাসনিক কর্মকর্তা লতিফা খাতুন, ব্যবস্থাপক আইটি জামিল উদ্দিন, সংগীত শিক্ষক আক্কাস আলীসহ ফুল বাংলাদের এর কর্মকর্তা -কর্মচারী এবং সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

স/অ