সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

মোহনপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক এক

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক এক

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় চৌরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলেন, বাগমারা উপজেলার লাউবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩২)। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে উপজেলা রায়ঘাটি আব্বাস আলীর বাড়ীর গুদাম ঘর হতে গত ৩১শে আগষ্ট তালা ভেঙ্গে ডিসকভার ও একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরের দিন মোহনপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন গাড়ীর মালিক।

 

ডায়রী সূত্র ধরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদের নেতৃত্বে বাগমারা উপজেলা লাউবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলের সিদ্দিক (৩২)এর বাড়ীতে অভিযান চালিয়ে পালসার-১৫০ সিসি চৌরাই মোটর সাইকেলসহ তাকে আটক করে।

 
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং আরো তথ্য উদঘাটন  করতে রিমান্ডের আবেদন করা হবে।

স/আর