সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে গ্রাম পুলিশদের হাতে বাই-সাইকেল তুলে দেন জেলা প্রসাশক কাজী আশরাফ উদ্দিন।

 
এ সময় তিনি গ্রাম পুলিশের উদ্যেশে বলেন  গ্রাম পুলিশের আইন শৃংঙ্খলা বাহিনীর একটি অংশ তাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য নির্দেশ দেন এবং গ্রামে গঞ্জে  পাড়া-মহল্লায় কেউ যেন জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে সজাক দৃষ্টি রাখার নির্দেশ দেন।

 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদরে চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির,সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,কৃষি কর্মকর্তা মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা,ইউপি চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরু,এমাজ উদ্দিন খান ,আজাহারুল ইসলাম বাবলু, আল-আমিন বিশ্বাস প্রমুখ।

স/শ