মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলায় এসবি ফাউন্ডেশনের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুগ্ন মহাসচিব ও সদস্য বদিউজ্জামান বদি, প্রভাষক কামরুজ্জামান বাবলুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এসবি ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমিনুল হক।
প্রধান অতিথি ছিলেন এসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন বাচ্চু।
এ সময় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম মাষ্টার,ফরমান আলী,সামসুদ্দিন মন্ডল,রাজু আহ্ম্মেদ,দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেচা বেগম,মহিলা পার্টির সভাপতি সোহেলী পারভীন,সাংগঠনিক সম্পাদক প্রভাষক রোকসানা মেহেবুব চপলা,জয়নাল আবেদীন ডালিম,ছাত্রসমাজের আহ্বায়ক মাহাবুর আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
স/শ










