মোহনপুর প্রতিনিধি :
মোহনপুর উপজেলা পরিজুন পাড়া তরুন সংষ ক্লাবের আয়োজনে এমপি কাপ ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পরিজুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মহানগর বঙ্গবন্ধু স্মৃতি ক্লাব ১-০ গোলে মদন হাটি ফেন্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মফিজ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,ইউপি সদস্য কাজী ইসাহাক আলী, রিনা পারভীন,অবসর প্রাপ্ত শিক্ষক ইয়াদ আলী,
প্রধান শিক্ষকদলিলুর রহমান দুলাল, তায়েজ উদ্দিন, আফসার আলী,আকবর আলী,জালাল উদ্দিন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
স/শ










