মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় হাসপাতালে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়েন উদ্দিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সেবা মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গ্রামের হত-দরিদ্র মানুষেরা যাতে চিকিৎসা সেবা পান তার জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কমিনিউটি ক্লিনিক তৈরী করে দিয়েছেন যাতে চিকিৎসা সেবা জনগনের দৌড় গোড়ায় পৌঁছে।

এরপর তিনি উপস্থিত ডাক্তার এবং সেবিকাদের ও কর্মকর্তা, কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিত হয়ে নিজ নিজ দায়িত্ব এবং রোগিদের চিকিৎসা সেবা যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ গৌতম কুমার পাল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম সম্পাদক কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, বাকশিমইল ইউপি আ”লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,মোহনপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপনসহ ডাক্তার,নার্সরা উপস্থিত ছিলেন।
স/শ










