সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

মোহনপুরে অবৈধভাবে নির্মানকৃত দোকান ঘর ভেঙ্গে দিল প্রশাসন

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
মোহনপুরে অবৈধভাবে নির্মানকৃত দোকান ঘর ভেঙ্গে দিল প্রশাসন

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলা সদর মোহনপুর – তানোর পাকা রাস্তার ধারে বরইকুড়ি গ্রামে গার্লস কলেজের প্রধান ফটকের সামনে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

 

সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা  পাকা দোকান ঘর নির্মান করছে এই সংবাদটি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আলমগীর কবিরের নেতৃত্বে থানা পুলিশকে সাথে নিয়ে অবৈধভাবে নির্মানকৃত দোকান ঘর ভেঙ্গে দিয়েছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, আজাহার ইসলাম নামের ব্যক্তি সরকারি জায়গায় অবৈধভাবে পাকা দোকানঘর নির্মান করেছিল সেটি বিধিমোতাবেক ভেঙ্গে দিয়ে অপসারন করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার বরইকুড়ি গ্রামের রাস্তার পশ্চিম পার্শ্বে আজাহার আলী বাড়ী নির্মান করে বসবাস করছে। কিন্তু কয়েকদিন পূর্বে ঈদুল আযহার ১ সপ্তাহ ছুটির সুযোগ বুঝে গার্ল ডিগ্রী কলেজের মেইনগেটেরর পশ্চিমে  শিক্ষক ও শিক্ষার্থীরা যাওয়া আসার পথে সরকারি জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মান কাজ শুরু করে আজাহার আলী। এলাকাবাসী বাঁধা দিলে চাপের মুখে দোকান ঘরের কাজ বন্ধ রাখে কিন্তু কু-কৌশলে গভীর রাতে পাকা দোকান ঘরের কাজ সম্পন্ন করে  ফেলেন এবং ছুটির ফাঁকে ঢালাইয়ের কাজ শেষ করেন । রাস্তার জমিতে অবস্থিত মাঝারী ফজলি আম গাছ কেটে ফেলার পায়তারা করছে বলে অভিযোগে উল্লেখ্য করেন।

অভিযোগকারী মাহাতাবুল ইসলাম প্রতিবেদককে জানান, পাকা রাস্তার  ধারে এবং মহিলা কলেজের মেইন ফটকের সাথে যদি   অবৈধভাবে দোকান ঘর নির্মান হয় তাহলে ভবিষ্যৎতে দোকানে বখাটেদের আড্ডার কারনে ছাত্রীদের যৌন হয়রানি ও যেকোন সময় সড়ক দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।

স/অ