সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

মোহনপুরে হত-দরিদ্রের চাল নিয়ে চেয়ারম্যান মেম্বারদের চালবাজির অভিযোগ

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
মোহনপুরে হত-দরিদ্রের চাল নিয়ে চেয়ারম্যান মেম্বারদের চালবাজির অভিযোগ

মোহনপুর প্রতিনিধি:
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলার ৬ নং জাহানাবাদ ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের তালিকা তৈরীর অনিয়মের অভিযোগ উঠেছে।

তালিকায় হতদরিদ্রদের নাম বাদ দিয়ে এলাকার প্রভাবশালী, দলীয়করণ, শিক্ষক, ব্যবসায়ী ব্যক্তিদের নাম অর্ন্তভূক্ত করে নির্ধারিত সময়ে চাল বিতরণ না করে গোপনে কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থার নেওয়ার নির্দেশ থাকলেও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পারভীনের অব্যস্থাপনা, চাল বিতরনের ২ মাস পরে ট্যাগ কর্মকর্তা নিয়োগ, খাদ্য পরির্দশকের নিয়মিত মনিটরিং এ অনিহা এবং পরিদর্শন এর অভাবে ডিলারেরা তাদের খেয়াল খুশি মতো অনিয়মের মধ্যে দিয়ে চাল বিতরণ করছেন।
এ বিষয়ে সাইদুর রহমান,বাবু,আবু তাহের বাদী হয়ে সচিব খাদ্য মন্ত্রনালয়,বিভাগীয় কমিশনার রাজশাহী,জেলা প্রশাসক,সহকারী পরিচালক দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ নীতিমালা ২০১৬ দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত কল্পে সরকারী বিতরণ ব্যবস্থাপনায় পল্লী অঞ্চলের হতদরিদ্র জন সাধারণকে স্বল্প মূল্যে খাদ্য সহয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। আর এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার বাংলাদেশের প্রতিটি  ইউনিয়ন হতে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিকট হতে হত-দরিদ্রের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয়। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে উক্ত তালিকায় এলাকার প্রভাবশালী, স্বজনপ্রীতি, দলীয়করণ, একই ব্যক্তির নামে একাধিক কার্ড ইস্যূ, সরকারী চাকুরীজীবি, শিক্ষকসহ ফেয়ার প্রাইজ কার্ড তালিকায় নাম অর্šÍভূক্ত করা হয়েছে।

789489
৬নং জাহানাবাদ ইউনিয়নের ৮ নং ওর্য়াড বিষহারা,মুর্শিদপুর এ ২টি গ্রাম নিয়ে  গঠিত। এই ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক ও চেয়ারম্যান এমাজ উদ্দিন খানের যোগসাজসে অভিনব কায়দায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এছাড়া সুবিধাভোগীর তালিকায় নাম থাকার পরও ফেয়ার প্রাইজ কার্ড হাতে পাইনি অথচ উক্ত সুবিধাভোগীদের নামে  চাউল উত্তোলন দেখানো হয়েছে যার কার্ড নম্বর-৮২৯,৯০২,৯০০,৮৪৯। কার্ড নং-৮২৯,৮৫৪, একই ব্যাক্তি। মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আঃ হান্নান কার্ড নং-৮৮০ পূরপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলীর  একটি ফ্লাট বাড়ী ২টি মোটর সাইকেল আছে অথচ তার নামে ফেয়ার প্রাইজ দেওয়া হয়েছে যার কার্ড নং-৮৪৭,তার স্ত্রী নজেফা বেগম কার্ড নং ৮৪৮,তার চাকুরীজীবি ছেলে ফিরোজ কার্ড নং-৮৫২।
৮৪৩ নং কার্ড পেয়েছেন ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক সামশুল। ৮৫১ নং কার্ডধারী আঃ আলিম যার ফ্লাট বাড়ী আছে এবং এলাকা ধনাঢ্য ব্যক্তি।
কার্ডনং যথাক্রমে ৮৯৪,৮৫৮,৮৫৯,৮৭৪,৮৪০,৮৯১,৮৭৯,৮৪৬, ৮৯৫, ৮৫৬, ৮৬৫, এইসব কার্ডধারীদের প্রত্যেকের দালান বাড়ী,মোটর সাইকেল,পাওয়ার ট্রিলার আছে। ৮৬৭ নং কার্ডধারী চাকুরীজীবি হলেও  তিনি নিজেও জানেন না তার নাম হত দরিদ্রদের তালিকায় অন্তভূক্ত করা হয়েছে । ৮৪২ নং কার্ডধারী জাহানারা বর্তমান ইউপি সদস্যের স্ত্রী।
অভিযোগকারী ছামাদ আলী জানান, ৮ নং ওয়ার্ডে  প্রকৃত হত-দরিদ্র ব্যাক্তি থাকার পরেও তাদের নাম বাদ দিয়ে ইউপি সদস্য  অর্থের বিনিময়ে,স্বজনপ্রাীতির মাধ্যমে ধনী, প্রভাবশালী ব্যাক্তিদের নাম তালিকায় অর্ন্তভূক্ত করেন।
এ নিয়ে সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ১০ টাকা কেজি দরে চালের তালিকা প্রস্তুত করতে শুধুমাত্র অনিয়মের কারনে প্রকৃত হত-দরিদ্র মানুষ ২ মাসের চাল থেকে বঞ্চিত হলো।

এ বিষয়ে মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভীন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতি মধ্যে চেয়ারম্যান ও ইউপি সদস্যের নতুন করে  তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে জানান, উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স/শ