বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ব্যালান্স থেকেই কেনা যাবে অ্যাপবাজারের অ্যাপ

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের অ্যান্ড্রয়েড ডেভলপারদের প্লাটফর্ম অ্যাপবাজার প্রথমবারের মতো মোবাইলের ব্যালান্স থেকে অ্যাপ কেনার সুবিধা এনেছে। মোবাইল অপারেটর গ্রামীণফোনের ব্যালেন্স থেকেই একন আগ্রহীরা দেশিয় মোবাইল অ্যাপের প্লাটফর্ম থেকে সুবিধাটি নিতে পারবেন।

গ্রামীণফোন ব্যবহারকারীরা অ্যাপবাজারে বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করে তাদের মোবাইল ব্যালান্স থেকে কিনতে পারবেন জনপ্রিয় অ্যাপগুলো। প্রাথমিক পর্যায়ে ৫০টি অ্যাপ নির্বাচিত হয়েছে বেটা টেস্টের জন্য। পর্যায়ক্রমে সব অ্যাপের জন্য এই সুবিধা চালু হবে বলে জানায় অ্যাপবাজার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শফিউল আলম বিপ্লব জানান, বাংলাদেশী অ্যান্ড্রয়েড ডেভলপারদের কথা চিন্তা করে আমরা প্রথমবারের মতো মোবাইলের ব্যালান্স দ্বারা অ্যাপ ক্রয়/বিক্রয়ের সুবিধা এনেছি। গ্রামীণফোন যে সহযোগিতা করছে তা আমাদের জন্য খুবই সুসংবাদ।
তিনি বলেন, খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি ডিজিটাল ই-বুক, সোশ্যাল নেটওয়ার্কিং, এড নেটওয়ার্কসহ আরও অনেক সুবিধা যাতে করে কমপক্ষে ৫০ হাজার অ্যান্ড্রয়েড ডেভেলপার আমাদের প্লাটফর্ম থেকে আয়ের সুযোগ তৈরি করতে পারে।

সোমবার অ্যাপবাজার তাদের পঞ্চম আপডেট এনেছে। যেখানে নতুন রূপে সাজানো হয়েছে ম্যাসেঞ্জার ফিচারটিকেও। একই সাথে যুক্ত হয়েছে বিনামূল্যে অডিও এবং ভিডিও কলের সুবিধা, ছবি পাঠানোসহ পুশ নোটিফিকেশন এবং হাজারো ইমোজির কালেকশন।

অ্যাপবাজার অ্যাপটি সংগ্রহ করা যাবে এই ঠিকানা থেকে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে অ্যাপবাজার এই পর্যন্ত রেজিস্টার্ড ব্যবহারকারী পেয়েছে ১১ হাজার ৩৬১জন। অ্যাপ প্রকাশিত হয়েছে এক হাজার ৬৫২টি, সর্বমোট ডাউনলোড হয়েছে নয় হাজার ৫৭৮কপি।

এড়াও অ্যাপবাজার জিতে নিয়েছে মোবাইল অ্যাপের দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ পুরস্কার এমবিলিওনথ অ্যাওয়ার্ড ২০১৬ এবং দেশ সেরা উদ্যোগ হিসেবে মনোনীত হয়েছে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড এর জন্য।

সূত্র : টেকশহর