সদ্য প্রকাশিত
বিচিত্র

মোবাইল কিনলেই পেঁয়াজ ফ্রি

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া
মোবাইল কিনলেই পেঁয়াজ ফ্রি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পেঁয়াজের চড়া দামকেও ব্যবসা বাড়াতে কাজে লাগাচ্ছেন একজন মোবাইল বিক্রেতা। তার দোকানে অফার দেওয়া হচ্ছে, প্রতিটি স্মার্টফোনের সঙ্গে এক কেজি করে পেঁয়াজ ফ্রি। আর এতে নাকি মোবাইলের বিক্রি বেড়ে গেছে এক ধাক্কায়। এ ঘোষণার পর তার উদ্দেশ্য সফল বলে জানিয়েছেন দোকানের মালিক।

ভারতের তামিলনাড়ুর পত্তুকোত্তইয়ে এসটিআর মোবাইল নামে একটি দোকান গত সপ্তাহে ওই অফার দেয়। দোকানের মালিকের দাবি, আগে সারাদিনে তিন থেকে চারটি স্মার্টফোন বিক্রি করতেন। কিন্তু গত সপ্তাহে স্মার্টফোনের সঙ্গে এক কেজি করে পেঁয়াজ ফ্রি দেওয়ার ঘোষণার পর এখন প্রতিদিন গড়ে ১০টির বেশি মোবাইল বিক্রি হচ্ছে।

বেঙ্গালুরুতে পেঁয়াজের কেজি ২০০ টাকা হয়ে গেছে। তামিলনাড়ুতে দাম ১৮০ টাকার আশেপাশে। ফলে মোবাইল কিনতে গিয়ে যদি এক কেজি পেঁয়াজ ফ্রিতে পাওয়া যায় মন্দ কি। এমনটাই বলছেন ক্রেতারাও।

এসটিআর মোবাইলের মালিক জানান, ক্রেতাদের কাছে দুই রকম পেঁয়াজের অপশনই থাকছে। কেউ যদি চান ছোট পেঁয়াজ নিতে পারেন, কেউ চাইলে বড় সাইজেরও নিতে পারবেন।