সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মনজিল মুন্না (১৯) এইচএসসি পরীক্ষাথী মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত চাঁদপুর জেলার মতলব উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

তিনি এ বছর নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি মেধাবী শিক্ষার্থী ছিলেন।
দাউদকান্দি হাওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দিতে এক কাজে এসে মোটরসাইকেলযোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বলদাখাল ইউটার্ন করার সময় পেছন অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় হাইওয়ে পুলিশ শিক্ষার্থী মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়। স্বজনরা খবর পেয়ে এলে পুলিশ মরদেহ হস্তান্তর করেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. ইকবাল বাহার বলেন, ‘দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়ি আটক করা সম্ভব হয়নি।










