সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মোটরসাইকেলে গরু বহনের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক২৯ মে ২০১৯১ মিনিট পড়া
মোটরসাইকেলে গরু বহনের ভিডিও ভাইরাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোটরসাইকেলে মানুষসহ বিভিন্ন মালামাল এবং ছোটখাটো পশু বহন স্বাভাবিক ঘটনা। কিন্তু মোটরসাইকেলে যদি গরু বহন করা হয়, সেটি অবশ্যই অস্বাভাবিক ঘটনা।

আর এই অস্বাভাবিক ঘটনাটিই ঘটেছে পাকিস্তানে। এর ভিডিও আপলোড হতেই সেটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক বাইক চালাচ্ছেন। আর বাইকের সামনের অংশে বসিয়ে রাখা হয়েছে একটি গরুকে। গরুটির গায়ে চাদর জড়ানো।

চাদর দিয়ে তার পাগুলো জড়ানো রয়েছে। গরুটি দিব্যি বসে আছে। কোনোরকম নড়াচড়া করেনি সেটা।

গরুকে চাপিয়ে ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তার পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া দুজন এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করেন।