সিল্কসিটিনিউজ ডেস্ক :
মোকা কফি রেসিপি
উপকরণঃ

২ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি
১৫-২০ গ্রাম পরিমাণ চকলেট গুঁড়া/কুচি
পরিমাণ মতো চিনি
২৫০ মিলি ফুটানো ঘন দুধ
প্রস্তুত প্রনালিঃ
প্রথমে কাপে কফি, পরিমাণমত চিনি চকোলেট গুঁড়ো/কুচি, ও সামান্য গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নিন। এবারে গরম দুধ একটি বিটারের সাহায্যে ফেনা করে নিন। অথবা একটি কাচের বোতলে নিয়ে ঝাঁকিয়ে ফেনা করে নিতে পারেন। এরপর কাপে ঢালুন। আপনি বেশি চকলেট পছন্দ করলে ফেনার উপরে চকোলেটের গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন কিংবা নকশাও করতে পারেন।









