সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

মে দিবস স্মরণে আরইউজে’র আলোচনা সভা

নিউজ ডেস্ক২ মে ২০১৮১ মিনিট পড়া
মে দিবস স্মরণে আরইউজে’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালনের লক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আরইউজে’র নিজস্ব কার্যালয়ে এ স্মরণে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শ্রমিক আন্দোলনে আত্মদানকারী ৮ শ্রমিক নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় উপস্থিত ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা রাজশাহীর সংবাদপত্রসমূহে নিয়োগপত্র প্রদানসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিতে অবদান রাখা শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিতের দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, সিনিয়র সদস্য তানজিমুল হক, জিয়াউল গণি সেলিম, আবরার শাঈর, শামীম হোসেন ও রাসেল মাহমুদ প্রমুখ।
স/শ