বিনোদন

মেয়ে আমার শক্তি: অজয়

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা অজয় দেবগন লন্ডনের ভারতীয় চলচ্চিত্র উৎসব এলআইএফএফ-এর রেড কার্পেটে হাঁটলেন। তবে সে সময় তার হাত ধরে যিনি ছিলেন তিনি তার স্ত্রী কাজল নন। অজয় লাল গালিচায় হেঁটেছেন তার কিশোরী কন্যা নায়সার হাত ধরে।

 

সিনেওয়ার্ল্ড সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এই পিতা ও কন্যা। এ সময় অজয়ের গায়ে ছিল কালো স্যুট। কাজল কন্যা পরেছিলেন নেভি ব্লু রঙের অফ শোল্ডার গাউন।

কন্যাকে নিয়ে রেড কার্পেটে হেঁটেই ক্ষান্ত হননি অজয়। এ সম্পর্কে টুইটও করেছেন তিনি। অজয় লেখেন, ‘কন্যা সন্তানের ক্ষমতায়ন, আমি আমার শক্তিকে পাশে নিয়ে হেঁটেছি। সে আমার সত্যিকারের জোরের জায়গা।’ সঙ্গে #মাইগার্লমাইস্ট্রেংথ-ও লিখে দেন তিনি।