সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মেহেরপুরে মাদকসহ আটক ১৮

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
মেহেরপুরে মাদকসহ আটক ১৮

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

মেহেরপুরে মাদকসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানে মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে ১১ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।

পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম অভিযান চালায়। অভিযান চলাকালে  ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে জিআর মামলায় পাঁচজন, সিআর মামলায় পাঁচজন, নিয়মিত মামলায় একজন আসামি রয়েছে।

এ ছাড়া সদর থানা পুলিশ দুই বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা, এক লিটার চোলাই মদ, গাংনী থানা পুলিশ পাঁচ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে পাঁচ বোতল ফেনসিডিল।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে বলে সূত্র জানায়।