সিল্কসিটিনিউজ ডেস্ক:
বার্তা ও ভিডিও চ্যাট করার পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ ছয়জনের সঙ্গে অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তির গেইম খেলার সুযোগ মিলবে ফেইসবুক মেসেঞ্জারে। এ জন্য গতকাল ‘ডোন্ট স্মাইল’ ও ‘অ্যাসটেরয়েডস অ্যাটাক’ নামে দুটি এআর গেইম উন্মুক্ত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।
তবে সব সংস্করণে নয়, শুধু মেসেঞ্জারের হালনাগাদ সংস্করণে খেলা যাবে গেইমগুলো। বন্ধুদের সঙ্গে একসঙ্গে গেইম খেলার জন্য বাড়তি কষ্টও করতে হবে না। নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভিডিও কল করার সময় স্ক্রিনের ডান দিকে থাকা ‘স্টার’ বাটন চেপে নোটিফিকেশন বার্তা বা গেইম খেলার আমন্ত্রণ জানাতে হবে। এতে বন্ধুরা সম্মতি দিলেই সবার ভিডিও চ্যাটের স্ক্রিনে গেইমটি চালু হবে।










