সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মেসি কি শুরুর একাদশে খেলবেন, যা জানালেন কোচ

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২৬২ মিনিট পড়া
মেসি কি শুরুর একাদশে খেলবেন, যা জানালেন কোচ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি আসন্ন প্রীতি ম্যাচে শুরুর একাদশে থাকবেন কি না, এই প্রশ্নের জবাব দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বুধবার ভোরে জাম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচকে সামনে রেখে স্কালোনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে মেসিকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় সে শুরু থেকেই খেলবে।’

এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।

সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলের জয় পেলেও পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না বলে স্বীকার করেছেন স্কালোনি। তিনি এই জয়কে দলের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন।
জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচসহ সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো দিয়েই ঠিক করা হবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড। স্কালোনি জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত হলেও এখন পারফরম্যান্স দেখে কিছু সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা হয়নি। তবে স্কালোনি আশাবাদী, অভিজ্ঞ এই তারকা শেষ পর্যন্ত দলে থাকবেন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যেন উপভোগ করে। এটি হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে, কিন্তু সে যেন আনন্দ নিয়ে খেলতে পারে সেটাই আসল।

’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর গ্রুপ পর্বে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই শক্তিশালী দল।