সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মেননের শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
মেননের শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচিত রাশেদ খান মেননের শপথগ্রহণ স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট থেকে তার নাম বাদ দেয়ার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী ড. ইউনুছ আলী আকন্দ।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা, রাশেদ খান মেনন, রাষ্ট্রপতি কার্যালয় সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

রাশেদ খান মেননকে বিজয়ী করে ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে রিটে।

ইউনুছ আলী আকন্দ জানান, রাশেদ খান মেননের কর্মীরা নিজেরাই ব্যালট পেপারে সিল মেরেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। বারবার অভিযোগ দেয়ার পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি, যা সংবিধানের ৬৬ ধারার লঙ্ঘন।

এছাড়া রাশেদ খান মেনন লাভজনক পদে থেকে নির্বাচন করেছেন, যা আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ২০ ধারার লঙ্ঘন। তার নির্বাচনী পোস্টারে রাশেদ খান মেনন আওয়ামী লীগ সভাপতির ছবি ব্যবহার করে আচরণবিধি ২০০৮ আইন লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন ইউনুছ আলী আকন্দ।

তিনি আরও জানান, বুধবার রিট শুনানির জন্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও লাঙ্গল প্রতীকে লড়েছেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনা বিধিমালার ৩৩ ধারায় বলা আছে, অনুচ্ছেদ ১৯ বা ৩৯ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর নাম সরকারি গেজেটে প্রকাশ হওয়ার পরের ৪৫ দিনের মধ্যে সংক্ষুব্ধ পক্ষ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নির্বাচনী দরখাস্ত জমা দিতে পারবেন।