সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মেডিকেল প্রশ্নফাঁসকারী চক্রের ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
মেডিকেল প্রশ্নফাঁসকারী চক্রের ৫ সদস্য আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:  মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নফাঁসকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১০ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।