সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মুসলিম উপস্থাপকদের সরিয়ে দিচ্ছে মার্কিন সংবাদমাধ্যম 

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
মুসলিম উপস্থাপকদের সরিয়ে দিচ্ছে মার্কিন সংবাদমাধ্যম 

সিল্কসিটি নিউজ ডেস্ক :
এর আগে, সেমাফোর নিউজ জানিয়েছিল, মেহেদি হাসান, আয়মান মহিদ্দীন এবং আলি ভেলশিকে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে নীরবে উপস্থাপকের চেয়ার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

যদিও এমএসএনবিসি ‘হাসান বা মহিদ্দীনকে যেকোন উপায়ে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে’ এমন অভিযোগ অস্বীকার করে আসছে। তবে এই সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত দুটি সূত্র তাদেরকে সরিয়ে দেওয়ার তথ্য আরব নিউজকে নিশ্চিত করেছে।

সূত্র বলেছে পরবর্তীতে কী হবে তা নিয়ে অনেক অস্পষ্টতা থাকলেও বর্তমান অবস্থা  ৯/১১-এর পরে যা ঘটেছিল তার সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে; ‘হয় আপনি আমাদের সঙ্গে অথবা আমাদের বিপক্ষে’।

সূত্র আরও জানায় ‘দুঃখজনকভাবে, বিষয়টি এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে চলে গেছে এবং এখন নির্দিষ্ট ধর্ম বিশ্বাসের উপস্থাপকদের টার্গেট করা হচ্ছে’।

যদিও ভেলশি এখনও অন্যান্য শোতে ফিল্ড রিপোর্ট করে যাচ্ছেন, তবে তার নিজের শোগুলো স্থগিত করা হয়েছে এবং এমএসএনবিসিতে তিন উপস্থাপকের ভবিষ্যৎ এখন অস্পষ্ট।

এমএসএনবিসি এর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় যায়নি।